নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ১১:৩২ এ.এম
গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই তরুণের নাম মো. সৈকত (১৯)।
পুলিশ বলছে, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন হয়েছেন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার নাম জানায়নি পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টস এর পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল।
নিহত মো. সৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।
নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, গত কয়েকমাস আগে সে চাকরি নেয়। মঙ্গলবার রাত ৮ টার দিকে কারখানা থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট শাহানূর ফোন করে জানায় সৈকত ফোন রিসিভ করছে না। এরপর আমি বেশ কয়েকবার তাকে ফোন করলেও ফোন রিসিভ করেনি সে। সাড়ে ১০ টার পর রাস্তার পাশে তার লাশ পড়ে রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাতিজার রক্তাক্ত লাশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এক মেয়ের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। সাবেক প্রেমিক সৈকতকে খুন করেছে। আমরা সাবেক প্রেমিককে গ্রেফতারের চেষ্টা করছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তবে তদন্তের স্বার্থে সাবেক প্রেমিক ও প্রেমিকার পরিচয় দিতে অস্বীকৃতি জানান তিনি।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা