রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রাশিয়ান নিষেধাজ্ঞা ম্যাথিউ মিলারসহ ২২৭ মার্কিন নাগরিক

নবীন নিউজ ডেস্ক ১৭ মার্চ ২০২৪ ০৩:১৮ পি.এম

রাশিয়ান নিষেধাজ্ঞা ম্যাথিউ মিলার সহ ২২৭ মার্কিন নাগরিক

আবারো রাশিয়া নিষেধাজ্ঞায় পড়েছেন খোদ মার্কিনিরা। রুশবিরোধী মনোভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

১৪ মার্চ এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ২২৭ আমেরিকান নাগরিক বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী মনোভাবের রূপরেখা, তা বাস্তবায়ন, পক্ষাবলম্বন এবং সরাসরি রাশিয়াবিরোধী পদক্ষেপের সঙ্গে জড়িত। তাই এদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর ফলে এখন থেকে এসব মার্কিন কর্মকর্তা ও নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এ খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তাসের।

এবারের নিষেধাজ্ঞায় রাশিয়াকে নিয়মিত আক্রমণ এবং তাদের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি সম্পর্কে বানোয়াট ও সরাসরি অপবাদ রটানোর সঙ্গে জড়িত এমন মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যম, শিক্ষাবিদদের নিশানা করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, রাশিয়ায় মার্কিন সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান, যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, এফবিআইয়ের বিশেষ এজেন্ট নিল সোমারস এবং অ্যারন স্টেকেটি, মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যান্ড্রু রোহলিং, নিউক্লিয়ার এনার্জির সহকারী সেক্রেটারি ক্যাথরিন হাফ, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি সেরকেরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু লাইট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যানালাইসিস গ্র্যান্ট হ্যারিস, আন্ডার সেক্রেটারি অব কমার্স ফর কমার্স ফর ইনটেলেকচুয়াল প্রপার্টি ক্যাথি ভিদাল, সহকারী সেক্রেটারি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালেক্সিয়া লাটর্চু প্রমুখ।

নতুন এই রুশ নিষেধাজ্ঞা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৭৮ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এই তালিকায় যেমন মার্কিন নির্বাহী বিভাগের কর্মকর্তা রয়েছে তেমনি ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদরাও রয়েছেন।

নবীন নিউজ / আ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ