নবীন নিউজ, ডেস্ক ১৩ জানু ২০২৫ ১০:০১ এ.এম
পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চু ও তার পিতা ইউনুছ খলিফার ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জসিম মৃধার বিরুদ্ধে।
রোববার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক বাচ্চুকে উদ্ধার কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলজে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার করাসহ নানা অভিযোগ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের জেরে জসিম মৃধার নেতৃত্বে কয়েকজন শ্রমিকদলের নেতাকর্মীরা সাংবাদিক বাচ্চুর ওপর হামলা চালায়। এসময় বাচ্চুর বাবা এগিয়ে এলে তাকেও মারধর করে জখম করা হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাচ্চুকে বরিশাল শেবাচিমে পাঠানোর ব্যবস্থা করা হয়।
যদিও শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা এই হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, জসিম মৃধার বিরুদ্ধে কুয়াকাটার আবাসিক হোটেলে হামলা, সরকারি জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা