বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এক বছরে সীমান্তে ১৭১৬৯ নাগরিক আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৬:৪২ পি.এম

সংগৃহীত ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৫ জন ভারতীয় নাগরিক, ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমারের নাগরিক ও ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটকের পর তিন দেশের ১৭ হাজার ১৬৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে তারা।

রোববার (১২ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, বিজিবি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১৩১ কেজি ৪২৪ গ্রাম স্বর্ণ, ১৩৭ কেজি ২৮৯ গ্রাম রৌপ্য, ২ লাখ ১৪ হাজার ৮০৫টি শাড়ি, ২ লাখ ১০ হাজার ৬৩টি থ্রিপিস, লেহেঙ্গা, তৈরি পোশাক, ৩৩ লাখ ২২ হাজার ৩৬১টি কসমেটিকস সামগ্রী, ৭০ লাখ ১৫ হাজার ৮২৪ কেজি চিনি, ৫৮ হাজার ২৭৪ কেজি চা পাতা, ২ লাখ ৩৫ হাজার ৪৪৬ কেজি পেঁয়াজ, ৩ লাখ ৩৮ হাজার ৪৯৭ কেজি রসুন, ৬৫ হাজার ২৯৮ কেজি জিরা, ৮৯ হাজার ৩৬৫ কেজি মাছ, ৪ লাখ ৩১ হাজার ৪০৭ কেজি সুপারি, ৪৮ হাজার ৫৯৮ ঘনফুট কাঠ, ৬ হাজার ৫৩ ঘনফুট পাথর, ৭ লাখ ৩৭ হাজার ১৮০ কেজি কয়লা, ৬১ হাজার ১৪৪টি ইমিটেশন গহনা, ১৭টি কষ্টিপাথরের মূর্তি, ১৪ কেজি ৮১ গ্রাম সাপের বিষ, ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমি (অ্যাম্বারগ্রিস), ৩৩ হাজার ১৩২ কেজি কারেন্ট জাল, ১২ লাখ ৬৭ হাজার ১৪৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৫ হাজার ৬২৪ কেজি সার, ১২ হাজার ২৬২ লিটার ডিজেল, পেট্রোল, অকটেন, ৯ হাজার ৯০৭টি মোবাইল, ১ লাখ ৫টি মোবাইল ডিসপ্লে, ৩ লাখ ৬০ হাজার ২৮৮ পিস চশমা, ১০ লাখ ৩২ হাজার ৯৪ পিস চকলেট, ২ লাখ ৭৮ হাজার ২৫৩ প্যাকেট বিস্কুট, ২ হাজার ১৮০ প্যাকেট কীটনাশক, ৩৮ কেজি ৪০০ গ্রাম কচ্ছপের হাড়, ২ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ৫০৭ পিস আতশবাজি, ২০৭টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি বাস, ৪৭টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯১টি পিকআপ, ৩৮৩টি সিএনজি ও ইজিবাইক, ৮৭৩টি মোটরসাইকেল এবং ২৩৫টি বাই-সাইকেল।

একই সময়ে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি বিভিন্ন ধরনের বন্দুক, ৮ হাজার ৮৫৯ রাউন্ড গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার এবং ২৩৩টি ব্লাংক কার্টিজ।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আরও জানান, গত বছর বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। এ সময়ে ৯২ লাখ ১৬ হাজার ৮৭৮ পিস ইয়াবা, ৮৪ কেজি ৭৯১ গ্রাম ক্রিস্টাল মেথ, ৩১ কেজি আফিম, ২ লাখ ১৪ হাজার ২৮ বোতল ফেনসিডিল, ২ হাজার ৩৯ হাজার ৩৭২ বোতল বিদেশি মদ, ৭ হাজার ৭৭৯ লিটার বাংলা মদ, ১ লাখ ৮৪ হাজার ২৮০টি মদ তৈরির ট্যাবলেট, ১৩ হাজার ২৬৬ ক্যান বিয়ার, ১৫ হাজার ৭৮২ কেজি গাঁজা, ২৬৪ কেজি ৮৪ গ্রাম হেরোইন, ৬ হাজার ২৪ কেজি ৩৫৩ গ্রাম কোকেন, ১৪৭ বোতল এলএসডি, ৮৯ লাখ ৭ হাজার ৩৪৩টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৩৬ হাজার ১৭৩টি ইস্কাফ সিরাপ, ১১১ লাখ ১০ হাজার ৫৪৮টি বিভিন্ন প্রকার ওষুধ, ১২ হাজার ৫১০ বোতল এমকেডিল ও কফিডিল, ১২ লাখ ৭৩ হাজার ৪১২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন এবং ৫৭ লাখ ৭০ হাজার ৭৫৭টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সময়ে ১২০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে।

এছাড়াও ২০২৪ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮৮ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ জন বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা