নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০৩:৪২ পি.এম
সংগৃহীত ছবি
গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে ২.০৪ বিলিয়ন বা ২০৪ কোটি মার্কিন ডলার জিতেছিলেন এডউইন কাস্ত্রো নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। এরপর বিখ্যাত হলিউড পাহাড়ের একটি বিলাসবহুল প্রাসাদের পেছনে তিনি খরচ করেছিলেন ২৫.৫ মিলিয়ন ডলার। কিন্তু ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে গেছে সেই প্রাসাদ, একসময়ের বিলাসবহুল স্থাপনাটি পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে রোববার (১১ জানুয়ারি) এ খবর জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যম দ্য সান প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওই বাড়ি লাগোয়া সমুদ্র সৈকতে একটি ইয়ট পড়ে রয়েছে। সব মিলিয়ে যা পড়ে থাকতে দেখা গেছে, তা ভিত্তির (বাড়ির) মতো দেখতে এবং কাঠের তক্তা বলে ধারণা করা হচ্ছে। সেই জায়গায় একসময় এডউইন কাস্ত্রোর গ্যারেজ ছিল, যেখানে রাখা ছিল দামি সব গাড়ি।
প্রতিবেদন মতে, এখন উপকূলীয় ওই রিসোর্টটি দেখে মনে হতে পারে সেটি কোনো অনুর্বর বর্জ্যভূমি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এডউইন কাস্ত্রোর মালিকানাধীন সম্পত্তিটিতে পাঁচ বেডরুম এবং ছয়টি বাথরুম ছিল। এটি সেখানকার আইকনিক একটি হোটেলের ওপরে ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় মৃতের সংখা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয়টি স্থানে।
আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলের কারণে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেয়া হয়নি। নথিতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেইডস ফায়ার জোনে পাঁচ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন মারা গেছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, বিবিসি, এনডটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ