নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১২:২২ পি.এম
এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ আসর। প্রতিবছরের মতো রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি শাটল বাসের ব্যবস্থা রেখেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে অন্য রুটের পরিবহনে ভাড়া নিয়ে রীতিমতো চলছে নৈরাজ্য।
ভুলতার গোলাকান্দাইল মোড় থেকে মীরেরবাজার কিংবা কাঞ্চন সেতু এলাকা থেকে কুড়িল উভয় সড়কে সব ধরনের যান, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে ভাড়া আদায় করা হচ্ছে তিন থেকে চারগুণ। আবার রাতে ভাড়া নিয়ে যাত্রীদের জিম্মি করারও অভিযোগ উঠেছে। এ ছাড়া মেলায় গাড়ি পার্কিং নিয়ে পাওয়া গেছে বিশৃঙ্খলার অভিযোগ।
সরেজমিনে গতকাল শনিবার দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় জনসমাগম অন্য দিনের চেয়ে বেশি। বাস কাউন্টারগুলোতেও ছিল উপচেপড়া ভিড়। কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন পর্যন্ত লোকাল সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৪০ হলেও জনপ্রতি নেওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা করে। এ ছাড়া ভুলতা থেকে কাঞ্চনের ভাড়া ৩০ টাকা হলেও সেই ভাড়া নেওয়া হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। অথচ সন্ধ্যার পর সেই ভাড়া হয়ে যায় তিন থেকে চারগুণ। পরিবহন ভাড়া বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা-দর্শনার্থীরা।
ভুলতা এলাকার বাসিন্দা ইমন রহমান বলেন, ‘শুক্রবার ভিড় হবে চিন্তা করে আজ পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছিলাম। কিন্তু আজও অনেক ভিড়। ফেরার পথে কাঞ্চন থেকে সিএনজিঅটোরিকশার চালক আমার কাছে সাড়ে ৩০০ টাকা ভাড়া দাবি করেন। অথচ এ পথের ভাড়া ১৫০ টাকা। কোনো গাড়ি না পেয়ে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয়।’
স্থানীয় বাসিন্দা আক্তার মিয়া বলেন, ‘স্থায়ী প্যাভিলিয়ন দেখতে আমাদের এলাকার লোকজন ছাড়াও বাইরের জেলার লোকজন আসছেন। আবার আমাদের ব্যক্তিগত প্রয়োজনেও যাতায়াত করতে হয়। তবে সড়কে সব ধরনের যানবাহনে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটি কাম্য নয়। এ ব্যাপারে কর্তৃপক্ষ ও প্রশাসনের নজরদারি প্রয়োজন।’
কাঞ্চন থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত নিয়মিত যাতায়াতকারী সোহেল মিয়া বলেন, ‘মেলায় প্রচুর দর্শনার্থী হয়। তাই সুযোগ বুঝে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালকরা মনমতো ভাড়া আদায় করছেন। বিআরটিসি বাসের ভাড়াও জায়গা অনুসারে ১০-২০ টাকা বাড়ানো হয়েছে।’
এ ব্যাপারে ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের সমাগম বেশি তাই যানজট হচ্ছে কিছুটা। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা