নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১২:০০ পি.এম
নাগরিক হিসেবে দেশের যেকোনো সমস্যা-অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে, এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য করা ঠিক না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।
গতকাল শনিবার রাতে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
আজহারী বলেন, ‘আমি একজন আলেম। এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাইতো বাকস্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না।’
তিনি বলেন, ‘কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন, সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত।’
ইসলামী বক্তা আরও বলেন, ‘কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কুরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না।’
তিনি বলেন, ‘গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি। এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত ৩৮ দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে।’
জানা গেছে, শনিবার খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন ছিল। এদিন রাত ৮টায় তাফসির পেশ করতে মঞ্চে ওঠেন আজহারী।প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ‘ইসলামের আলোকে দেশ সাজাবো। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। ১৫ বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে।’
তার এই বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা