রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মানিকগঞ্জে ১৩ দিনেও পরিচয় শনাক্ত হয়নি ভাড়া বাসা থেকে উদ্ধার মরদেহের

নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:১৯ এ.এম

সংগৃহীত ছবি

মানিকগঞ্জে ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় ১৩ দিনেও শনাক্ত হয়নি। পুলিশ বলছে, মরদেহের শরীর পচন ধরে তরল নির্গত হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ও মুখমণ্ডলের কোনো অংশ দেখে শনাক্তের উপায় নেই। পুলিশের রেকর্ড সার্ভার থেকেও উদ্ধার মরদেহটির আকার, আকৃতি এবং বৈশিষ্ট্য দেখে মেলানো যাচ্ছে না। অজ্ঞাত এ মরদেহটি শনাক্ত ও তার স্বজনদের খুঁজে পেতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।

গত ৩০ ডিসেম্বর সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার আশরাফুল মান্নানের টিনশেডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, ২২ ডিসেম্বর বিকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি যার বয়স আনুমানিক ৪৫, তার মুখে লম্বা দাঁড়ি। তিনি পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া বাদশা মিয়াকে (৬০) সাথে নিয়ে একটি কক্ষ ভাড়া নেন। দুইশ টাকা অগ্রিম দিয়ে কক্ষটিতে সঙ্গে থাকা ব্যাগ নিয়ে উঠে পড়েন। এরপর রুম পরিষ্কার করে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। অপরিচিত ব্যক্তিটিকে বাসা ভাড়া দেয়ার জন্য বাড়ির মালিক নাগরিক সনদপত্র চাইলে, তার সঙ্গে নেই এবং পরিবারসহ বাসায় উঠলে তখনই প্রয়োজনীয় কাগজপত্র দেবেন বলে জানান তিনি।
পরবর্তীতে ওদিন রাতে দশটার দিকে পুনরায় অজ্ঞাতনামা ভাড়াটিয়ার সাথে আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি বাসার কক্ষে অবস্থান করে। পরদিন সকাল থেকেই কক্ষটি তালাবদ্ধ দেখতে পায় পাশের কক্ষের ভাড়াটিয়ারা।

বাসা ভাড়া নেয়া অজ্ঞাত ব্যক্তিকে আর বাসায় আসতে দেখা যায় না। কয়েকদিন পর ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হয়। এরপর ভেতরে মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর নানাভাবে তার তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। কিন্তু সম্ভব হয়নি।

তিনি জানান, সুরতহাল রিপোর্টের সময় দেখা যায় তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। স্বাস্থ্য মাঝারি, গায়ের রং শ্যামলা। পড়নে কালো হাফপ্যান্ট, গায়ে ফুলহাতা নেভি-ব্লু হুডি সোয়েটার যার সামনের অংশে হিল ফিগার লেখা ছিল।সোয়েটারের নিচে হাফ হাতা লাল সবুজ রংয়ের গেঞ্জি ও হাফ হাতা সাদা কালো লাল গেঞ্জি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা