নবীন নিউজ ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৯:২৬ এ.এম
সংগৃহীত ছবি
শীত মৌসুমের অন্যতম বাহারী সবজি ফুলকপি। শীতকালীন রান্নায় আলাদা স্বাদ যোগায় এই ফুলকপির তরকারি। শীতের শুরুতে এক পিচ ফুলকপি ১০০ টাকায় বিক্রি হলেও ভরা মৌসুমে তা বিক্রি হচ্ছে সর্বোনিম্ন এক টাকায়। আর কৃষক সর্বোচ্চ দাম পাচ্ছে ৪-৫ টাকা প্রতি পিচ ফুলকপিতে। এমনই কপির হাট রয়েছে নওগাঁর ডাক্তারের মোড় এলাকার হাইওয়ে রাস্তার পাশে।
নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ডাক্তারের মোড় একালায় ফজরের আযানের সাথে সাথে হাটটি শুরু হয়। যা চলে সকাল ৮টা পর্যন্ত। কৃষক সরাসরি ক্ষেত থেকে ফুলকপিগুলো এই হাটে নিয়ে আসে। যা স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ক্রেতারা সংগ্রহ করে তা খুচরা বাজারে বিক্রি করে থাকেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর বেলায় হাটটিতে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের ফুলকপিগুলো নানানভাবে সাজিয়ে রেখেছেন। আর পাইকাররা তাদের চাহিদা অনুযায়ী পছন্দমত কপি কিনে নিয়ে যাচ্ছেন।
ভরা মৌসুমে ফুলকপির উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য মূল্য থেকে চাষিরা বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ তাদের। ফসলের ক্ষেতে হাল চাষ থেকে শুরু করে সার কীটনাশক খরচ পর্যন্ত তাদের প্রতি ফুলকপি উৎপাদনে খরচ হয় ৫-৬ টাকা। কিন্তু কৃষক প্রতিপিচ ফুলকপি বিক্রি করে দাম পাচ্ছেন সর্বোনিম্ন এক টাকা সর্বোচ্চ ৪ থেকে ৫ টাকা। এই দামে কৃষক লাভবান তো দুরের কথা খরচের টাকা উঠাতে তাদের বেগ পেতে হচ্ছে।
কৃষকরা জানান, অনেক চাষি রয়েছে যারা ফুলকপির ন্যায্য দাম না পাওয়ায় তারা ফসলের মাঠেই তা নষ্ট করে ফেলছেন। এ ছাড়াও তারা ৫০ পয়সা ও এক টাকায় গুরু ছাগলের খাবারের জন্য দিয়ে দিচ্ছেন।
কৃষকদের দাবি, বেশি দামে নয় বা বেশি লাভে নয় অন্তত তাদের ফুলকপি উৎপাদনের খরচটা যেন উঠে আসে এমন ব্যবস্থা সংশ্লিষ্টরা করে দেবেন। নতুবা ফুলকপি উৎপাদনের দিকে তারা আর ঝুকবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ৬০০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৬ হাজার ২০০ টন ফুলকপি উৎপাদনের সম্ভবনা রয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা