নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৪ পি.এম
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই মাফলার এবার ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রির ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (০১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, বিতর্কিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য - বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুণতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে ।
এর আগে, প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন মাফলারটি বারবেরি থেকে ৮৬ হাজার ৬০০ টাকায় কেনা হয়েছে। কেউ কেউ দাবি করেন, সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় এই মাফলার কিনেছেন তিনি।
এমন কিছু ফেসবুক পোস্ট নিজের প্রোফাইলেও শেয়ার করেন প্রেস সচিব। এর আগে একটি পোস্টে তিনি লিখেন, আমার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও আমি খুব খুশি হবো। এটা দিয়ে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারবো।
এদিকে প্রেস সচিবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, শেখ হাসিনার পতনের অনেক আগেই এই মাফলার পরতেন শফিকুল আলম। গত বছরের ৩ এপ্রিল মাফলার গলায় কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে!! আমি বুয়েটিয়ান না!! রাজনীতি করতে আমার কোনো বাধা নেই।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন