নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৯:১৭ এ.এম
দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (৮ জানুয়ারি) আদিয়ালা কারাগারে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে এ নির্দেশ দেন তিনি। কারাগারে এদিন পিটিআই নেতা ব্যারিস্টার গোহর, আলী জাফর ও শের আফজাল ইমরান খানের সঙ্গে দেখা করেন।
সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গোহর বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দুটি দাবি লিখিতভাবে সরকারি কমিটির কাছে দেয়ার অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন আলোচনার জন্য অবশ্যই তৃতীয় বৈঠক হতে হবে। তার পরে যদি আলোচনাকারী দল বৈঠক না করে তবে আলোচনা এগিয়ে যেতে পারে না।
এর আগে মঙ্গলবার সরকারের সঙ্গে আলোচনায় পিটিআইয়ের দাবির বিষয়টি পরিষ্কার করে গোহর বলেন, আমাদের একমাত্র দাবি বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় কমিশন গঠন। এই দুটি দাবির জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।
ইমরানের দলের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দলের আলোচনা কমিটিকে সুবিধা দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ চায় না যে প্রক্রিয়া চলাকালীন ইমরান খান কোনও বিবৃতি দেন— এমন অভিযোগও রয়েছে তাদের।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ