নবীন নিউজ, ডেস্ক ০৫ জানু ২০২৫ ১০:১২ এ.এম
রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। আর ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সমর্থদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, ওই মাদরাসা মাঠে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করে গোদাগাড়ী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেক। বিকালে এই আয়োজনের সময় শরিফ উদ্দীনের সমর্থকরা গিয়ে বাধা দেয়। এসময় বেশ কিছু চেয়ার ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক নিজেই। তিনি যাওয়ার পর তার সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। বেঁধে যায় সংঘর্ষ। এতে উভয়পক্ষের আরও ১২ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা