প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিরা পবিত্র হজ এবং ওমরা পালন করতে সৌদি আরবে যান। অন্যদিকে সৌদি আরব প্রতিবছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে কিছু মুসলিম ব্যক্তিদের পবিত্র হজের আয়োজন করে থাকে। এবারো তা ব্যাতিক্রম নয়। এবার সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত এক মাসে বিশ্বের ২৯টি দেশের ৫০০ ইসলামী ব্যক্তিত্ব পবিত্র ওমরাহ পালন করেছেন।
গত ১ ফেব্রুয়ারি ওমরাহ প্রোগ্রামের দ্বিতীয় দফায় ১৫ দেশ থেকে ২৫০ জন ওমরাহযাত্রী মদিনায় পৌঁছেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রোগ্রামের আওতায় তাঁরা ওমরাহ করেন।
এবার ওমরাহ পালন করা দেশগুলো হলো— বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো, ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা।
এর আগে গত ৩ জানুয়ারি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় নির্দেশনায় এ বছর বিশ্বের সব দেশ থেকে সর্বমোট এক হাজার মুসলিম ব্যক্তিত্বকে পবিত্র ওমরাহ করানোর অনুমোদন দেন। পরদিন প্রথম দফায় মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, হংকংসহ পূর্ব এশিয়ার ১৪টি দেশ থেকে ২৫০ জন মুসলিম ব্যক্তিত্ব পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যান।
সেই সাথে ওমরাহ পালনের পাশাপাশি অতিথিদের মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করানো হয়। মদিনায় অবস্থানকালে পবিত্র মসজিদে নববী, মসজিদে কুবা, বদর ও ওহুদ প্রান্তরসহ ইসলামের ইতিহাস সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন।
এছাড়াও মক্কায় অবস্থানকালে পবিত্র কাবাঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সসহ পবিত্র মসজিদুল হারামের আশাপাশ এলাকা পরিদর্শন করেন তারা।
সৌদি প্রতিবছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে ১ হাজারের বেশি মুসলিম ব্যক্তিত্বের পবিত্র হজের আয়োজন করে থাকে। গত বছর দেশটির সরকার বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে কয়েক হাজার জনকে হজ করিয়েছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ