নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০২:০৬ পি.এম
সংগৃহীত ছবি
বিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগির নিচে ঝুলে এক বা দুই নয়, বরং ২৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যি বিরল। চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
সম্প্রতি রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করে দেখছিলেন। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তারা দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর সেটা করতে গিয়েই তাদের চোখ ছানাবড়া হয়ে যায়।
রেলকর্মীরা দেখতে পান, দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুই পাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনকভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ওই ব্যক্তি এভাবেই ইতারসি থেকে জাবালপুরে এসে পৌঁছেছেন। ওই ব্যক্তির ট্রেনের নিচে ঝুলে থাকার এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন, তিনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই ঝুঁকি নিয়েছেন। কারণ, তার কাছে ট্রেনের টিকিট কেনার মতো অর্থ ছিল না।
ভারতের রেলওয়ে প্রটেকশন ফোর্সকে (আরপিএফ) ডেকে পাঠিয়ে ওই ব্যক্তিকে পরে তাদের হেফাজতে দেওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সে সময়ে মদ্যপ মনে হয়েছে।
এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তি কী করে এমন বিপজ্জনকভাবে ট্রেনের নিচে গিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হলেন, সে প্রশ্নও উঠেছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তারা আরও বিস্তারিত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণও জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ