মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ৭ জোড়া বিশেষ ট্রেন

নবীন নিউজ ডেস্ক ৩০ জানু ২০২৫ ০৩:৫১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের পাড়ে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়া বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ, সোনারবাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস ব্যতীত অন্যান্য সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে (আপ এবং ডাউন) দুই মিনিট করে থামবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা হয়। 
 
৩১ জানুয়ারি বিশেষ ট্রেনের মধ্যে জামালপুর-টঙ্গী রুটে ছাড়ার ও পৌঁছার সময় জামালপুর সকাল সোয়া ৯টায় আর টঙ্গী দুপুর সোয়া ২টায়, টাঙ্গাইল-টঙ্গী রুটে টাঙ্গাইল দুপুর ১২টায় আর টঙ্গী দুপুর সোয়া ১টায়।
 
৩১ জানুয়ারি জুম্মা স্পেশাল ট্রেনের মধ্যে ঢাকা-টঙ্গী রুটে ছাড়ার ও পৌঁছার সময় ঢাকা সকাল সাড়ে ৯টায় আর টঙ্গী সকাল ১০ টা ৫ মিনিটে, টঙ্গী-ঢাকা রুটে টঙ্গী বিকেল ৩টায় ঢাকা বিকেল পৌনে ৪টায়।
 
২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেনের মধ্যে ঢাকা-টঙ্গী রুটে ছাড়ার ও পৌঁছার সময় স্পেশাল-১  ঢাকা ভোর পৌনে ৫টায় টঙ্গী ভোর সাড়ে ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা বিকেল ৫টায় টঙ্গী ভোর সাড়ে ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ভোর ৫টায় টঙ্গী ভোর ৬টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ভোর ৫টা ৫০ মিনিটে টঙ্গী ভোর সাড়ে ৬টায়, টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী সকাল সাড়ে ৮টায় ঢাকা সকাল ৯টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী সকাল ৯টা ৪২ মিনিটে ঢাকা সকাল সাড়ে ১০টায়, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা বেলা ১১টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী বেলা ১১টা ৭ মিনিটে ঢাকা বেলা ১১টা ৫৫ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ টঙ্গী দুপুর ১২টা ২০ মিনিটে ময়মনসিংহ বিকেল সাড়ে ৩টায়, টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ টঙ্গী দুপুর ১২টা ৫০ মিনেটে টাঙ্গাইল দুপুর ২টা ১০ মিনিটে।
 
ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সপ্তাহিক ছুটি শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। শুক্রবার জয়দেবপুর কমিউটার-৪ (জয়দেবপুর-ঢাকা) বাতিল করে রেকটি জয়দেবপুর থেকে ঈশ্বরদী পাঠানো হবে এবং ছুটি শনিবারের পরিবর্তে শুক্রবার করা হবে। শনিবার ৭৫৪ নম্বর ট্রেনের ইন রিপোর্টে টাঙ্গাইল পর্যন্ত এনে টাঙ্গাইল-টঙ্গী স্পেশাল-১ হিসেবে টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় টাঙ্গাইল-টঙ্গী-ঢাকা রুটে চালানো হবে।
 
আখেরি মোনাজাতের দিন উক্ত রেক দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে ঘটিকায় জয়দেবপুর কমিউটার-১ এর পরিবর্তে মোনাজাত স্পেশাল হিসেবে টঙ্গী পর্যন্ত চালানো হবে। এরপর জয়দেবপুর কমিউটার-১ হিসেবে ট্রেনটি টঙ্গী থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর কমিউটার-২ হিসেবে জয়দেবপুর হতে ঢাকায় ফিরবে। পরবর্তীতে জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চালিয়ে ১২:০০ ঘটিকায় রুট বর্ধিত করে টঙ্গী থেকে টাঙ্গাইল পর্যন্ত "টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২" হিসেবে চালানো হবে এবং টাঙ্গাইল থেকে সুবিধাজনক পাথে জয়দেবপুর কমিউটারের রেকটি ঢাকায় ফেরত আনা হবে। জয়দেবপুর কমিউটার-৩ টঙ্গী-জয়দেবপুর রুট এবং জয়দেবপুর কমিউটার-৪ বাতিল করা হয়েছে।
 
এদিকে, আখেরি মোনাজাতের দিন তুরাগ কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশেষ ট্রেন পরিচলনার জন্য ২ ফেব্রুয়ারি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ এবং ১০ নম্বর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ৭৫/৭৬নং ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন ও ২৬১, ২৬২, ২৬৩ ও ২৬৪ নম্বর লোকাল ট্রেন ১ ও ২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগি সংযোজন করা হবে। ইজতেমা উপলক্ষ্যে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজয় রাখার জন্য একজন কর্মকর্তা সহ প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিকভাবে কাজ করবেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?