নবীন নিউজ, ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০২:৫১ পি.এম
চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন। কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। উল্টো মনে-প্রাণে ডেকেছেন আল্লাহকে। কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও। কিন্তু আল্লাহ যদি চায়, তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই, তা আরও একবার দেখা গেল। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনি প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি।
গত বুধবার কাজাখস্তানের আকতাও শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান ২৯ জন। সেই বেঁচে যাওয়াদেরই একজন সুবহোনকুল রাখিমভ।
বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ। তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি। এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন। কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ। তিনি জানান, প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি, যেকোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও, তেমন কিছু ঘটেনি।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ গণমাধ্যমকে জানান, এভাবেই এক মিনিটের বেশি সময় কেটে যায়। কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি। কালিমা পড়তে থাকি। আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে। এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার ওপর ঝুলতে দেখা যায়।
বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ। সেখানে দেখা যায়, বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে। ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকশ মিটার দূরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ