নবীন নিউজ ডেস্ক ২৯ ডিসেম্বার ২০২৪ ০১:৪১ পি.এম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার পার্থে সমুদ্র সৈকতে মেয়েকে বাঁচাতে গিয়ে এক বাংলাদেশি দম্পতি মারা গেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে হঠাৎ উত্তাল ঢেউয়ে তাদের ছোট মেয়ে পানিতে ভেসে গেলে প্রথম মা ও পরে বাবা ঝাঁপিয়ে পড়েন। পরে মেয়েকে সৈকত থেকে উদ্ধার করে বাঁচানো সম্ভব হলেও বাবা-মা দুজনই পানিতে ডুবে মারা যান।
নিহতরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ( ৪৪ ) ও একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী সাবরিনা আহমেদ পাপড়ি (৪০)।
পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রত্যক্ষদর্শীদের ফোন কল পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সিপিআর দিয়ে পানি বের করে বাঁচানোর চেষ্টা করেন। তবে তাদের ছোট মেয়ে সিয়ানা ও অন্য ব্যক্তি সজীব নন্দী কে বাঁচানো গেলেও শেষ চেষ্টা করেও স্বামী-স্ত্রী কাউকেই বাঁচানো যায়নি।
জানা গেছে, ২৭ ডিসেম্বর দুই কন্যা সুবাহ ও সিয়ানাকে নিয়ে ওয়ালপোল এলাকায় ভ্রমণে যান এ দম্পতি। পরদিন ২৮ ডিসেম্বর দুপুরে ওয়ালপোল সৈকতে ঘুরতে গিয়েছিলেন তারা। বড় দিনের ছুটিতে তারা সমুদ্র উপভোগ করছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই এক মর্মান্তিক বিপর্যয়ে রূপ নেয়।
এই ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন আরেক সাহসী বাংলাদেশি সজীব নন্দী, যিনি তাদের সফরসঙ্গী ছিলেন। তাদের কন্যাকে বাঁচাতে তিনিও সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে বর্তমানে পার্থের ডেন্মার্ক্ হাসপাতালে ভর্তি আছেন।
নিহত দম্পতির লাশ এখনো হাসপাতাল মর্গে রয়েছে। নিহত স্বপন কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক ছিলেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ