ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফাবাঁয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ডানে নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুস্তফা। তাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে মার্কিন চাপের মুখে নতুন এ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।
মোহাম্মদ মুস্তফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন।
মুস্তফা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অর্থনীতিবিদ এবং স্বাধীন রাজনীতিবিদ। তার সামনে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নতুন সরকার গঠনের কাজ। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে এ কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা রয়েছে।
বৃহস্পতিবার(১৪ মার্চ) নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস অধিকৃত পশ্চিম তীর ও গাজায় প্রশাসন পুনরায় একত্রিত করার পাশাপাশি সরকার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে সংস্কারের নেতৃত্ব দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন মুস্তফাকে।
মুস্তফার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহর স্থলাভিষিক্ত হলেন। এশতায়েহর সরকার গেল ফেব্রুয়ারিতে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ক্ষমতা ছাড়ে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষে রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালে ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়।
৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদে রয়েছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আব্বাস তাকে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যানের দায়িত্ব দেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ