নবীন নিউজ, ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৮ এ.এম
পুরুষের চেহারায় থাকা গোঁফ ও দাড়ি নিয়ে আদিকাল থেকে বিভিন্ন রীতি থাকলেও সব নবীর সুন্নত হলো গোঁফ ছোট করা এবং দাড়ি লম্বা করা।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে নির্দেশ দিয়েছেন গোঁফ খাটো করতে এবং দাঁড়ি লম্বা করতে। হজরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,৫টি কাজ ফিতরতের (মানুষের স্বাভাবিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতার) অন্তর্ভুক্ত; খতনা করা, নাভির নিচের পশম কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং গোঁফ ছাঁটা (বুখারি, মুসলিম)। আরেকটি বর্ণনায় রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়ি লম্বা করো, গোঁফ খাটো করো (বুখারি)।
এজন্য প্রত্যেক মুসলমানের উচিত গোঁফ ছোট করে রাখা। তবে সমাজে অনেককেই গোঁফ লম্বা করে রাখতে দেখা যায় যা একটি নিন্দনীয় কাজ। তাই বলে গোঁফে লাগা খাবার ও পানি খাওয়া হারাম এমন কথা কোরআন ও হাদিস সমর্থিত নয়।
অনেকে মনে করেন, গোঁফ যদি খাটো না করা হয় আর পানি পান করতে গিয়ে পানি গোঁফে লাগে, তাহলে ওই পানি নাপাক হয়ে যায়। ওই পানি পান করা হারাম হয়ে যায়। এ ধারণার একেবারেই অমূলক। এর কোনো ভিত্তি নেই। গোঁফ তো নাপাক কিছু নয় যে গোঁফে পানি লাগলে ওই পানি নাপাক হয়ে যাবে। গোঁফ ছোট রাখা আবশ্যক এটা ঠিক আছে, কিন্তু গোঁফ বড় রাখলে এবং তাতে খাবার-পানীয় লাগলে সেগুলো হারাম হয়ে যাবে শরিয়তে এ রকম ধারণার কোনো ভিত্তি নেই।
লক্ষণীয়, প্রতি সপ্তাহে জুমার গোসলের আগে নখ কাটা, গোঁফ ছাঁটা, নাভি ও বগলের নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা উচিত। প্রতি সপ্তাহে সম্ভব না হলে প্রতি ২ সপ্তাহে একবার, এর চেয়েও বিলম্ব হলে সর্বোচ্চ ৪০ দিনে যেন একবার অবশ্যই গোঁফসহ সব অবাঞ্ছিত লোম পরিষ্কার করা হয়। এর চেয়ে দেরি করা মাকরুহ।
হজরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, ‘রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ ও গোঁফ কাটা এবং বগলের চুল উপড়ানো ও নাভির নিচের পশম পরিষ্কারের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, তা যেন ৪০ রাতের বেশি না রাখা হয়।’ (মুসলিম)
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?