নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০১:৩৬ পি.এম
মসজিদে জামাতের নামাজে প্রথম কাতারের মর্যাদা অন্যান্য কাতারের চেয়ে অনেক বেশি। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যাপক ফজিলত বর্ণনা করেছেন।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি মানুষ জানতে পারত- আজান দেয়া এবং প্রথম কাতারে নামাজ আদায়ে কী ফজিলত রয়েছে, আর লটারি ছাড়া সেটি পাওয়া সম্ভব না হতো, তাহলে অবশ্যই তার জন্য লটারির ব্যবস্থা করতো। এবং যদি জানতে পারত- মসজিদে আগে আসার মধ্যে কী ফজিলত রয়েছে, তাহলে তার জন্য হামাগুড়ি দিয়ে হলেও আগে আসত।’ বুখারি ৫৯০
কেউ যদি প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত অর্জন করতে চায়, তার উচিত আগে আগে মসজিদে চলে আসা। পরে এসে সুবিধামতো জায়গায় বসার জন্য মুসল্লির ঘাড় ডিঙিয়ে সামনে আগানো মসজিদের আদব ও ইসলামি শিষ্টাচারের পরিপন্থি কাজ।
একবার আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। এক লোক সবার ঘাড় ডিঙিয়ে সামনে আসছিল। আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘বসো! তুমি মানুষকে কষ্ট দিলে।’ আবু দাউদ ১১১৮। এছাড়াও ফেকাহবিদ আলেমরা বলেন, ‘মসজিদে শুধু ইমামের স্থান নির্ধারিত। এছাড়া মুয়াজ্জিন বা অন্য কারও স্থান নির্ধারিত নয়।’
আমাদের সমাজে এই কাজটি বেশি দেখা যায়। আমরা দেখে থাকব যে, এলাকার মসজিদে এলাকার কোনো বড় রাজনৈতিক নেতা কিংবা কোনো দানবীর মসজিদে নামাজের জন্য উপস্থিত হলে তার জন্য সামনের কাতারে জায়নামাজ বিছানো হয় এবং তিনি সবার ঘাড় ডিঙিয়ে সামনে যান।
মানুষের ঘাড়ের ওপর দিয়ে আসার কারণে মানুষের অন্তরে বিরক্তির সৃষ্টি হয়। এ কারণেই রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন। এর চেয়ে উত্তম হলো আগে আগে মসজিদে এসে নামাজের সওয়াব অর্জন করা। কেননা নামাজের জন্য অপেক্ষা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার নামাজের স্থানে থাকে তার অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতারা এই বলে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন; হে আল্লাহ, আপনি তার ওপর রহম করুন। আর তোমাদের মাঝে যে ব্যক্তির নামাজই তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে, সে নামাজে রত আছে বলে পরিগণিত হবে।’ বুখারি ৬৫৯।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?