নবীন নিউজ, ডেস্ক ২৭ ডিসেম্বার ২০২৪ ১২:৫৯ পি.এম
জুমার নামাজের জন্য দুটি আজান হয়ে থাকে। একটি জুমার নামাজের সময় শুরু হওয়ার পর। আরেকটি জুমার খুতবা শুরু হওয়ার আগে। প্রশ্ন আসে উভয় আজানের জবাব দেয়া যাবে নাকি একটি দিলেই হবে।
আবার জুমার দ্বিতীয় আজানের জবাব দেয়া যাবে কি না বা ওই আজানের জবাব দেয়া নিষেধ কি না সেই প্রশ্নও করে থাকেন কেউ কেউ।
জুমার দ্বিতীয় আজানের জবাব দেয়ার ব্যাপারে আলেমদের দুই ধরনের মতামত রয়েছে। নির্ভরযোগ্য মত অনুযায়ী জবাব দেয়া জায়েজ।
আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ বলেন, আমি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানকে রাদিয়াল্লাহু তা'আলা আনহু দেখেছি, তিনি মিম্বারে বসে ছিলেন, মুয়াজ্জিন আজান শুরু করলেন। মুয়াজ্জিন যখন বললেন, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ তখন মুয়াবিয়াও রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললেন, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার।’… (এভাবে তিনি পুরো আজানের জবাব দিলেন) আজান শেষ হলে তিনি বললেন, এ মজলিসে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন আমি আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটিই বলতে শুনেছি। (বুখারি ৯১৪)
প্রখ্যাত তাবেয়ি সাঈদ ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন, ইমাম খুতবার জন্য বের হলে নামাজ পড়া যাবে না এবং খুতবা শুরু করে দিলে আর কথা বলা যাবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৫৩৪২)
অর্থাৎ খুতবা শুরু করার আগ পর্যন্ত কথা বলার বৈধতা রয়েছে। তাই আজানের জবাব দেয়া যেতে পারে। আজানের দোয়া পড়ার আগে ইমাম খুতবা শুরু করলে দোয়া পড়া থেকে বিরত থাকতে হবে।
তবে অনেক আলেমের মতে ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকেই কথা বলা বন্ধ রাখতে হবে। তাই খুতবা পূর্ববর্তী আজানের জবাব দেয়া যাবে না। হজরত আতা (রহ.) থেকে বর্ণিত রয়েছে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জুমার দিন ইমাম সাহেব খুতবার জন্য বের হওয়ার পর নামাজ পড়া ও কথা বলা অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ৫৩৪০)
তাই কেউ কেউ দ্বিতীয় আজানের জবাব দেয়া মাকরুহ বলে থাকেন। তবে কেউ যদি জবাব দেয় তাহলে তাকে নিষেধ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে উত্তম হলো কেউ প্রথম আজানের জবাব দিয়ে থাকলে ফজিলত অর্জনের জন্য সেই জবাবই যথেষ্ট।
আর যদি কেউ প্রথম আজানের জবাব না দিয়ে থাকে তাহলে তার জন্য উত্তম হলো দ্বিতীয় আজানের পর আওয়াজ না করে জবাব দেয়া। ইমাম আজানের সাথে সাথে খুতবা শুরু করলে আজানের দোয়া না পড়ে খুতবা শোনা।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?