নবীন নিউজ ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৫:২৮ পি.এম
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৫ জানুয়ারি) তার নিজ বাড়িতে চিকিৎসা নিতে দেখা যায়।
আহত ব্যক্তির আব্দুল লতিফ (৬০) যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি চর এতমামপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।
মঙ্গলবার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা পুরাতন বাজারে এই মারধরের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বাড়িতেই শুয়ে আছেন লতিফ। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত।
লতিফের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে যদুবয়রা পুরাতন বাজারে চা পানের সময় যদুবয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার রিপন আলীসহ ১৫-২০ জন লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে লতিফের ওপর হামলা করেন।
তারা আরো জানায়, এই মারধরে লতিফের মাথার কয়েক স্থান এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আবার হামলা হতে পারে সেই ভয়ে তিনি হাসপাতালে চিকিৎসার জন্য যাননি।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে লতিফের ছেলে আশরাফুল বলেন, ‘আওয়ামী লীগ করার অপরাধে বিএনপির লোকজন আমার বাবাকে মারধর করেছে।’
প্রশাসনের সুদৃষ্টি কামনা করে যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘এলাকায় উত্তেজনা সৃষ্টি করার জন্য বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার রাতে কয়েক স্থানে হামলা করে। এতে লতিফ এবং আওয়ামী লীগের সমর্থক রনজু মাস্টার ও মাফিন আহত হন।’
অভিযোগ অস্বীকার করে শামিম হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে ৫০-৬০ জনের মোটরসাইকেলের একটি বহর ছিল। বহর নিয়ে এনায়েত বাজারে পৌঁছে শুনলাম, মারামারি হয়েছে। কে বা কারা করেছে তা জানি না।’
অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। কারা মারামারি করেছে তা জানি না।’
অভিযোগ অস্বীকার করে রিপন আলী বলেন, ‘বাজারে গিয়ে দেখি, স্থানীয় লোকজন একজনকে মারধর করছে। কাউকে চিনি না। রাতে যদুবয়রাতে উত্তেজনা ছিল।’
কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা