নবীন নিউজ, ডেস্ক ২৬ ডিসেম্বার ২০২৪ ১০:৩৭ এ.এম
কাজাখস্তানের আক্তাও শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেও সফল হয়নি।
বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রোজনির উদ্দেশে রওনা দেয়। তবে মাঝ আকাশে গ্রোজনিতে ঘনকুয়াশার খরব পান পাইলট। ফলে বিমানটি কাজাখস্তানে অবতরণের চেষ্টা করেন তিনি। এজন্য সংশ্লিষ্ট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতিও চান তিনি। তবে প্রক্রিয়া শেষ করার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারায়।
কাজাখস্তানের সরকার জানিয়েছে, বিধ্বস্তের পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় তিন শিশুসহ ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অনেকে আবার বলছেন, মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে বিমানটির ধাক্কা লাগে। ফলে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।
কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের আওতাধীন ছিল। তবে আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ