নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৫:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনো অপরাধীদের সঙ্গী হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ১৭ বছর পর কারামুক্তি পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফ্যাসিস্টরা পালিয়ে যায় সালাম পিন্টুরা মুক্তি পায় উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘গুম খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। আর কোনো অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত হবে না বিএনপি।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতি করে আসছেন পিন্টু। তাকে জঙ্গি মামলা দেয়া হয়েছে। তার মতো যারা সততার রাজনীতি করেছে তাদের ধ্বংস করার সব আয়োজন করেছিল শেখ হাসিনা।’
মিথ্যাবাদী মহাচোর লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাসিনা কখনওই সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। যারা এখনও তার গুণকীর্তন করেন তারা স্বাধীনতায় বিশ্বাস করে না।’
এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় ছাদ খোলা গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির এই নেতা।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবদুস সালাম পিন্টু। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।
২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এই মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’