কলকাতার সিনেমায় অভিষেক পরীমণির
প্রেমপ্রিয় মানুষের জীবনে ঝড় বোধ হয় বেশি আসে। তবে এই ঝড়ো হাওয়া পথ চলতে সচেতন ও শক্ত হতে সাহায্য করে। প্রেম এসেছিল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির জীবনেও।
একে দুইয়ে গিয়ে থামেনি। গড়িয়েছে আরো দূরের সংখ্যায়। কিন্তু পোক্ত ভালোবাসা পাননি পরী। শেষ অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসারেও টেনেছেন ইতি।
ঘোষনা দিয়েছেন আর কখনো জড়াবেন না সম্পর্কে । ঝুট-ঝামেলা পেরিয়ে এখন অনেক পরিণত। ছেলে পুন্যকে নিয়ে একাই সামলে নিচ্ছেন সবকিছু। নিয়মিত হয়েছেন কাজে।
কয়েক দিন আগেই পরীমণি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত। সপ্তাহ না ঘুরতেই ওপার বাংলার সিনেমার বিস্তারিত সামনে আনলেন পরীমণি।
‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে টালিউড-যাত্রা শুরু করছেন ঢাকাই সিনেমার পরীমণি। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পাচ্ছেন সোহম চক্রবর্তীকে। নির্মানে দেবরাজ সিনহা।
থ্রিলার ঘরানার এ সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে পরীমণি জানান, গত বছর আনন্দবাজার পত্রিকার সেরা বাংলাদেশি অভিনেত্রীর পুরস্কার নেওয়ার সময় টালিউডে অভিনয়ের ইচ্ছার কথা জানানোর পর থেকে প্রস্তাব আসা শুরু করে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় ফেলুবকশি সিনেমাকে বেছে নিয়েছেন তিনি।
ফেলুবকশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী সপ্তাহেই কলকাতায় যাবেন পরী। পাঁচ দিনের একটা গ্রুমিং ক্লাস করেই দাঁড়াবেন ক্যামেরার সামনে।
‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে গত অক্টোবরে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন এ নায়িকা। সরকারি অনুদানের সিনেমাটি বানাচ্ছেন রেজা ঘটক। এতে পরীমণির বিপরীতে আছেন সাইমন সাদিক। গত ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটিতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ‘বুকিং’। এতে পরীমণির সঙ্গে দেখা গেছে এ বি এম সুমনকে। এ ছাড়া অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে পরীর।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’