নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৩:৪০ পি.এম
সংগৃহীত ছবি
নিজে সুখে থাকলেই কেবল অন্যদের ভালো রাখা সম্ভব। তাই নিজেকে ভালো রাখাটা স্বার্থপরতা নয়, স্মার্টনেস। আর পাশের মানুষটি যখন নেতিবাচক হয় তখন আপনারও ভালো থাকা হবেনা।
চলুন জেনে নেওয়া যাক সুখে থাকতে কোন সাহচার্য ত্যাগ করা জরুরি-
যারা বুলিং করে
এ ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে। তাদেরকে শারীরিক, মানসিক বা মৌখিক- সবভাবেই এড়িয়ে চলবেন। কারণ এ ধরনের মানুষেরা আপনাকে ছোট করে কথা বলবে এবং আপনার শক্তি নিঃশেষ করে দেবে। যদি কেউ আপনাকে অপমান করে খুশি হয় তবে তাকে আপনার জীবন থেকে দ্রুত বিদায় করে দিন।
অহেতুক সমালোচনাকারী
এ ধরনের মানুষেরা আপনার স্বপ্ন বা ব্যক্তিত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। আপনার দোষ-ত্রুটি খুঁজে বের করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে। তাদের চোখে কেবল নিজেই মহান, বাকি সবাই ক্ষতিকর ও খারাপ। এ ধরনের মানুষের পাশাপাশি থাকলেও আপনিও তাদের মতো বিষাক্ত হয়ে যেতে পারেন।
যারা দোষ ধরে বেড়ায়
এ ধরনের মানুষেরা কখনো নিজের দোষ দেখতে পায় না, তারা সব সময় অন্যের দোষ ধরে বেড়ায়। তারা সময়সীমা ভুলে যায়, ভুল করে এবং কোনোভাবে আপনাকে দোষারোপ করার জন্য ঘটনা ঘুরিয়ে দেয়। এ ধরনের মানুষেরা আপনাকে সমস্যার মধ্যে ফেলে চলে যাবে। তাই আগেভাগে এদের সঙ্গ ত্যাগ করুন।
পরচর্চাকারী
যদি তারা আপনার কাছে অন্যদের সম্পর্কে পরচর্চা করে, তবে সম্ভবত তারা আপনার সম্পর্কে অন্য কারো কাছেও একইভাবে বলছে। এ ধরনের মানুষেরা যা করে তা হলো নেতিবাচকতা ছড়ানো। এ ধরনের আড্ডা এড়িয়ে যান এবং এর পরিবর্তে ইতিবাচক ও উন্নত মানসিকতার মানুষের সঙ্গ বেছে নিন।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন