নবীন নিউজ, ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৯ পি.এম
বিশ্বব্যাপী তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রমে কিছু নির্দিষ্ট বই পাঠ ও অধ্যয়ন করা হয়। এ বইগুলো দীনদারির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বইয়ের মধ্যে অন্যতম হল ‘হায়াতুস সাহাবা’। লিখেছেন হজরতজি মাওলানা ইউসুফ কান্ধলবি রহ.। সাহাবায়ে কেরামের জীবন, আত্মত্যাগ, ঈমানি দৃঢ়তা ও দাওয়াতি মেহনতের অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছে তাজদিদ পাবলিকেশন।
তাবলিগ জামাতের সাথীদের মাঝে এই বই ব্যাপকভাবে পাঠ করা হয়, কেননা এটি নবীজির সাহচর্যে থাকা মহান সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে দীনের পথে চলার অনুপ্রেরণা দেয়।
‘হায়াতুস সাহাবা’ বইটি শুধু তাবলিগ জামাতের সাথীদের জন্য নয়, বরং সকল মুসলমানের জন্যই অত্যন্ত মূল্যবান এক সম্পদ। দীনের জন্য কুরবানির উদাহরণ, নববী শিক্ষার অনুসরণ এবং দাওয়াতি কাজের গুরুত্ব বুঝতে এটি অপরিহার্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। এটি অনলাইন বুকশপ রকমারি ও ওয়াফি লাইফে পাওয়া যায়।
এ গ্রন্থের লেখক হজরতজি মাওলানা ইউসুফ কান্ধলবি রহ. ২৫ জুমাদাল উলা ১৩৩৫ হিজরি মোতাবেক ২০ মার্চ ১৯১৭ সালে ভারতের মুজাফফরনগর জেলার ‘কান্ধলা’ গ্রামে এক সম্ভ্রান্ত দীনি পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ব তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলবি রহ. ছিলেন তার সম্মানিত পিতা।
হজরত মাওলানা ইউসুফ কান্ধলবি রহ. হিন্দুস্তানের প্রসিদ্ধ আলেমে দীন। তিনি তাবলিগ জামাতের আমির ছিলেন। হিন্দুস্তানসহ গোটা মুসলিমবিশ্ব তার ইলম, জুহদ ও উম্মতের কল্যাণকামিতার ব্যাপারে তার চিন্তার ব্যাপারে অবগত ছিল। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন গভীর অন্তর্দৃষ্টি এবং নববী ঈমানি চেতনার মহান নেয়ামত।
মুসলিম মিল্লাতের ওই সময়ের হালত দেখে তিনি উপলব্ধি করছিলেন, দীন ও ঈমানের দৃঢ় বিশ্বাস মুসলিম উম্মাহর অন্তরে স্থায়ীভাবে বসাতে হলে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সাহাবায়ে কেরামের জীবনকাহিনি তাদের জন্য অধ্যয়ন করা জরুরি। এই সিরাত ও জীবনকাহিনি অধ্যয়ন করার পাশাপাশি আত্মসমালোচনার মাধ্যমে তা গভীরভাবে ফিকির করলে ঈমান ও বিশ্বাস অন্তরে সুপ্রতিষ্ঠিত হবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা, দীনের মুহাব্বাত, শরিয়তের ব্যাপারে সচেতনতা ও পরকালের ভয় তৈরি হবে।
হজরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্ধলবি রহ. বিশ্বাস করতেন, নবীজির সিরাত ও সাহাবায়ে কেরামের জীবনাচরণ প্রতিটি যুগে এবং প্রতিটি স্থানেই মানবজীবনের জন্য সর্বোত্তম রূপরেখা।
মাত্র ১০ বছর বয়সে তিনি কুরআন হিফজ করেন। অতঃপর শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলবি রহ., মাওলানা ইলিয়াস কান্ধলবি রহ. ও মাওলানা মাকবুল হাসান গাঙ্গুহী রহ.-এর মতো শ্রেষ্ঠ মনীষীগণের নিকট বিভিন্ন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন।
পিতার ইন্তেকালের পর তাবলিগের মুরুব্বিগণ তাঁর মাথায় আমিরের পাগড়ি পড়িয়ে দেন। তখন থেকে মৃত্যু পর্যন্ত তিনি দাওয়াত-তাবলিগের মেহনতে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। দৈনিক প্রায় ১৮ ঘণ্টা বয়ান করতেন। একবার অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে বলেন, হজরত! আপনি আরেকটু কম সময় বয়ান করেন। অন্যথায় আপনার কণ্ঠের মারাত্মক ক্ষতি হতে পারে। তিনি উত্তর দেন, কণ্ঠ ভালো রাখার জন্য যদি আমাকে আল্লাহর কথা বলা থামিয়ে দিতে হয়, সেই কণ্ঠ দিয়ে আমি কী করব?
বয়ানের পাশাপাশি তিনি লেখালিখিও করতেন। তার রচিত তিনটি বিখ্যাত গ্রন্থ: ১. বিখ্যাত হাদিসের কিতাব শরহু মা’আনিল আছারের ভাষ্যগ্রন্থ—আমানিল আহবার (৪ খণ্ড)। ২. সাহাবিদের অতুলনীয় আত্মত্যাগের অনবদ্য জীবনালেখ্য—হায়াতুস সাহাবা (৩ খণ্ড)। ৩. অনুবাদ ও ব্যাখ্যাসহ তাবলিগের ছয় উসুল সম্পর্কিত নির্বাচিত হাদিস সংকলন মুন্তাখাব হাদিস । ২৯ জিলকদ ১৩৮৪ হিজরি মোতাবেক ২রা এপ্রিল ১৯৬৫ সালে ৪৮ বছর বয়সে তিনি ভারতে ইন্তেকাল করেন।
বইয়ের নাম : হায়াতুস সাহাবা (প্রথম খণ্ড)
লেখকের নাম: হজরতজি মাওলানা ইউসুফ কান্ধলবি রহ.
ভূমিকা ও মূল্যায়ন : সাইয়েদ আবুল হাসান আলি নদবি রহ. ও শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
তাহকিক ও তাখরিজ: ড. বাশশার আওয়াদ মারুফ ও আহমাদ রিফআত
অনুবাদক: মুহাম্মাদ শামসুল হক ও সাইফুল ইসলাম
সম্পাদনা: আবদুল্লাহ আল মুনীর
অনুবাদ নিরীক্ষণ: শাব্বীর মুহাম্মদ, যুবাইর আহমাদ ওয়ারিসী
বানান সংশোধন: মোহাম্মদ আল-আমীন
প্রচ্ছদ: উবায়দুল্লাহ মুহাম্মাদ উমর
অঙ্গসজ্জা: শামিম আল-হুসাইন
প্রকাশনী: তাজদিদ পাবলিকেশন
মুদ্রিত মূল্ : ১২০০/- অফার মূল্য: ৫০৪ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৭৩৬
কভারের ধরন: হার্ডকভার
বিষয়: সাহাবীদের জীবনী
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?