নবীন নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বার ২০২৪ ১১:৫১ এ.এম
সংগৃহীত ছবি
অজানা আতঙ্কে কাঁপছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটির হাজার হাজার নারী ও কিশোরীরাই মূলত আক্রান্ত হচ্ছেন এক রহস্যময় সংক্রমণে। করোনা অতিমারির পর থেকে নতুন রোগের আগমনের কথা ছড়িয়ে পড়তেই তা নিয়ে শঙ্কায় ভুগতে শুরু করেছেন বিশ্ববাসী।
উগান্ডার একটি জেলা বুন্ডিবুগিওতে দেখা দিয়েছে এমনই একটি সংক্রমণ। সোয়াহিলি ভাষায় যার নাম ডিঙ্গা ডিঙ্গা।
যেমন অদ্ভুত নাম এই রোগটির, তেমনই অদ্ভুত এর উপসর্গ। উগান্ডার স্থানীয় ভাষায় ডিঙ্গা ডিঙ্গা নামের অর্থ ‘নাচের মতো কাঁপুনি’। যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তাদের শরীরে দেখা দিচ্ছে ভয়াবহ কাঁপুনি, যা নিয়ন্ত্রণ করা কার্যত কঠিন হয়ে পড়েছে।
ডিঙ্গা ডিঙ্গার লক্ষণগুলো উদ্বেগজনক ও একই সঙ্গে বেশ অস্বাভাবিকও। আক্রান্তদের জ্বর, কাঁপুনি, দুর্বলতা দেখা যাচ্ছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা পঙ্গুও হয়ে যাচ্ছেন। তবে, এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে।
ইনফ্লুয়েঞ্জা, কোভিড-১৯, ম্যালেরিয়া বা হামের মতো শ্বাসযন্ত্রের প্যাথোজেনগুলো এই অসুস্থতার জন্য দায়ী কি না তা জানতে উগান্ডার স্বাস্থ্য দফতর গবেষণা চালাচ্ছে। পরীক্ষার ফলাফল এখনো হাতে না-আসায় রোগের উৎস বা কারণ সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি।
উগান্ডার চিকিৎসকেরা জানিয়েছেন, ২০২৩ সালে প্রথম বার ‘ডিঙ্গা ডিঙ্গা’ রোগের কথা প্রকাশ্যে আসে। যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জ্বর, মাথা যন্ত্রণা, সর্দিকাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছে বলে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
সাধারণ অ্যান্টিবায়োটিক ও জ্বরের ওষুধ দিয়েই আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন স্থানীয় চিকিৎসকেরা। অধিবাসীদের অনেকেই ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করানোর চেষ্টা করছেন।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা কিয়িতা ক্রিস্টোফার জানিয়েছেন, কোনো ভেষজ ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই তিনি স্থানীয় অধিবাসীদের জেলা স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা করানোর অনুরোধ করেছেন।
ঠিক কী কারণে এই রোগ ছড়িয়ে পড়েছে, তা স্পষ্ট নয়। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলেই এই রোগ ছড়াচ্ছে কি না তা নিশ্চিত করে জানাতে পারেনি স্বাস্থ্য দপ্তর।
সংক্রমণ রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, আক্রান্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলা ও নতুন কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষকে খবর দিতে অনুরোধ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
রোগীদের থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। আপাতত বুন্ডিবুগিও জেলার বাইরে সংক্রমণ ছড়ায়নি বলে নিশ্চিত করেছেন ক্রিস্টোফার।
আচমকা কোথা থেকে এই রোগ মাথাচাড়া দিয়ে উঠল সে সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে একই উপসর্গ সমেত কয়েক শতাব্দী পুরনো একটি রোগের সন্ধান পাওয়া গিয়েছে। রোগের ইতিহাস ঘেঁটে যে রোগটির সঙ্গে ডিঙ্গা ডিঙ্গার সাদৃশ্য পাওয়া গিয়েছে তা হল ‘ড্যান্সিং প্লেগ’।
১৫১৮ সালে ফ্রান্সে স্ট্রাসবর্গে এই রোগ ছড়িয়ে পড়েছিল। সেই রোগে আক্রান্তরা টানা কয়েক দিন ধরে সর্বক্ষণ নেচে যেতেন। কোনো ভাবেই এই নাচ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। একই সঙ্গে শ্বাসকষ্ট-সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা যেত। একটানা নাচের ফলে ক্লান্তি, এমনকি মৃত্যুও ঘটেছিল।
সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে ডিঙ্গা ডিঙ্গার কোনও সরাসরি যোগসূত্র নেই। আপাতত সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং সাধারণত রোগীরা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন বলে উগান্ডার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ কঙ্গোতে আর একটি অজানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানকার পাঞ্জি অঞ্চলে অজানা সংক্রমণে ৩৯৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর পক্ষ থেকে এই রোগ ছড়ানোর খবরে সিলমোহর দেওয়া হয়েছে। হু জানিয়েছে, এই রোগে ৩০ জন মারা গিয়েছেন।
কঙ্গোতে যে সংক্রমণ হয়েছে তার আক্রান্তদের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, কাশি, সর্দি এবং শরীরে ব্যথা। দুই প্রাদুর্ভাবের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে উগান্ডার স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: ডেইলি মেইল
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ