নবীন নিউজ ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ০১:৩০ পি.এম
ছবি- সংগৃহীত।
টানা কয়েক দিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির ঘরে উঠানামা করলেও তা আজ কমে ৯ ডিগ্রির ঘরে নেমেছে। এতে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে সরেজমিনে দেখা গেছে, কুয়াশার লেশ মাত্র নেই যেন। একই সঙ্গে সকালেই দেখা মিলে ঝলমলে রোদের। তবে দিনের তাপমাত্রা বাড়লেও কমে আসছে রাতের তাপমাত্রা। এতে করে রাতের বেলা শীত অনুভূত হচ্ছে। এ সময়টিতে বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।
এ জেলা হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ার কারণে এ সময়টিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে রাত ও দিনের তাপমাত্রা কয়েকগুণ হাড়ে উঠানামা করছে।
এদিকে, গত শীত মৌসুমের চেয়ে চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা গেছে। কুয়াশাহীন দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সাথে দেখা মিলছে ঝলমলে রোদের। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রার বিরূপ প্রভাবে দেখা মিলছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘রোববার সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই-একদিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা