নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০২:৪৬ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম প্রকাশ্যে এনেছেন করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে তিনি নামকরণের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। আর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয় করা হবে।
সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’।
এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম চূড়ান্ত করার তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক।
শিল্পকলার একটি সূত্রে জানা গেছে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানাবে শিল্পকলা একাডেমি। শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা কয়েছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে।
এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।
জানা গেছে, ১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় নতুন নামকরণ অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত যে সব প্রক্রিয়া আছে তা এক সপ্তাহের মধ্যে শেষ করে শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে জানাবে।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’