নবীন নিউজ ডেস্ক ১৯ ডিসেম্বার ২০২৪ ০২:২৪ পি.এম
ছবি- সংগৃহীত।
সম্প্রতি বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের নাম সবার মুখে মুখে। জানা গেছে, বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের হ্যাকার কমিউনিটি তার অফিসিয়াল ফেসবুক পেইজটি ডিজেবল করে দিয়েছে।
বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তারা জানিয়েছে, বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে তারা।
সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, “কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের’ অফিসিয়াল পেইজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেইজ ডিজেবল করা হয়েছে।”
এরপর দেখা যায়, ‘গত কিছুদিন আগেও তার পেইজে কপিরাইট ক্লেইম করে তাকে সতর্কবার্তা দেয়া হয় এবং এরপরও একই কাজ করলে ডিজেবল করে দেয়া হবে বলে জানানো হয় আগের পোস্টেই। এরপরও একই কাজ করায় তার পেইজ ডিজেবল করে দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শকমহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করা হয়।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ