নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৬:৩১ পি.এম
এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। ইছামতি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একই জায়গায় মিলে আরও এক বাংলাদেশির মরদেহ। স্থানীয়দের ধারণা, একইভাবে তাকেও হত্যা করা হতে পারে।
সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফ'র বিরুদ্ধে।
স্বজনরা জানান, বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের শাহাবুর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে। আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন করে, হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের।
এদিকে, একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তাকেও, একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তিনটি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গত ২২ জানুয়ারি বিএসএফ'র গুলিতে নিহত হন বিজিবি সদস্য রহিস উদ্দীন। এ নিয়ে বেনপোল সীমান্তে চলতি বছরই চার বাংলাদেশি হত্যার শিকার হলো বিএসএফ'র হাতে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা