নবীন নিউজ ডেস্ক ১৭ ডিসেম্বার ২০২৪ ১১:৫৬ এ.এম
ছবি- সংগৃহীত।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের দাবিতে মানববন্ধন করেছেন নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (১৬ ডিসেম্বর) ১নং ওয়ার্ডের নামার বাজার এলাকার বসুন্ধরা কিল্লার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নিঝুমদ্বীপের দেশ নোয়াখালী’ বললে দেশ-বিদেশের সবাই চেনে। তাই প্রশান্তির জন্য মানুষজন পরিবার-পরিজন নিয়ে নিঝুমদ্বীপে আসেন। প্রতিবছরের ন্যায় এ বছরও নিঝুমদ্বীপ পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। নিঝুমদ্বীপ গুরুত্বপূর্ণ পর্যটক এরিয়া হলেও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নেই। তাই নিঝুমদ্বীপে ট্যুরিস্ট পুলিশের দাবি জানাই।
শাহিন সোহেল রিসোর্টের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক নিঝুমদ্বীপে আসেন। জায়গা না হলে তারা তাবুতে থাকেন। তাদের ভোগান্তি ও নিরাপত্তার জন্য তেমন প্রশাসনিক ব্যবস্থাও নেই। তাই নিঝুমদ্বীপে ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহেদ উদ্দিন শাহেদ বলেন, হাতিয়াতে অনেক গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র আছে কিন্তু কোথাও ট্যুরিস্ট পুলিশ নেই। আমরা হাতিয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেন নিঝুমদ্বীপসহ গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট এলাকায় ট্যুরিস্ট পুলিশ দেওয়া হয়। বিষয়টি যদি গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাহলে সবার জন্য ভালো হবে। আমরা চাই ট্যুরিস্টরা যেন ভোগান্তি ছাড়া নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
মানববন্ধনে আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, মো. সোহেল, আরিফুল ইসলাম, একেএম রাসেল, মো. ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা