রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

অডিওতে সেজদার আয়াত শুনলে যা করবেন

নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৪:০৭ পি.এম

সংগৃহীত ছবি

কেউ কোরআন তেলাওয়াত করলে তা মনোযোগ দিয়ে চুপ করে শুনতে হয়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘এবং যখন কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুরা আরাফ ২০৪

কোরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত সামনে এলে তেলাওয়াতকারী এবং শ্রোতা দুজনকেই সেজদা দিতে হয়। তবে সেজদার আয়াত শুনে সেজদা দেয়ার জন্য শর্ত হচ্ছে, তেলাওয়াত এবং শ্রবণ উভয়টা এক সঙ্গে হতে হবে। অর্থাৎ সরাসরি তেলাওয়াত শুনতে হবে।

 সরাসরি না হয়ে যদি কেউ টেলিভিশন, রেডিও বা অন্য কোনো মাধ্যমে রেকর্ডকৃত তেলাওয়াত শুনে তাহলে তাকে সিজদা দিতে হবে না।

আলেমদের মতে, টেলিভিশন বা রেডিওতে প্রচারিত তেলাওয়াত যদি সরাসরি হয়ে থাকে তাহলে সে তেলাওয়াত শ্রবণ করার কারণে সেজদা দেয়া ওয়াজিব হবে। আর যদি প্রচারিত তেলাওয়াত সরাসরি না হয়ে রেকর্ডকৃত হয় তাহলে সে তেলাওয়াত শ্রবণ করার কারণে সিজদা দেয়া ওয়াজিব হবে না।
 
তবে অনেক সময় বুঝা যায় না যে, এসব মাধ্যমে প্রচার সরাসরি হচ্ছে নাকি রেকর্ড থেকে। এক্ষেত্রে সতর্কতা হচ্ছে, সেজদা আদায় করা। ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত ৪/২২৩, ফতোয়ায়ে মাহমুদিয়া ১১/৫৫০।
 
কোরআন তেলাওয়াতের ফজিলত

কোরআন তেলাওয়াত করা একটি ফজিলতপূর্ণ কাজ। এতে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে এবং আমলের পাল্লা ভারী হয়। কোরআন তেলাওয়াতে প্রত্যেক হরফে নেকি লাভ হয়। এ বিষয়ে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর প্রতিটি নেকিকেই ১০ গুণ বৃদ্ধি করে দেয়া হয়। আমি বলি না যে, আলিফ-লাম-মীম মিলে একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মীম আরেকটি হরফ। তিরমিজি ২৯১০

তেলাওয়াতের পাশাপাশি কোরআনে তেলাওয়াত শোনাও সওয়াবের কাজ। তেলাওয়াত শুনলেও নেকি লাভের সুসংবাদ দেয়া হয়েছে হাদিসে। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েকগুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার জন্য তা কেয়ামতের দিন নুরে পরিণত হবে। মুসনাদে আহমদ, ২/৩৪১

অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ‘যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াতও শোনে তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নুরে পরিণত হবে। সুনানে দারিমি ২/৫৩৬

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?