রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

কোরআনে উল্লিখিত রহস্যময় ৩ ঘটনা

নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৪:৫১ পি.এম

সংগৃহীত ছবি

পবিত্র কোরআন মানবতার মুক্তির গাইডবুক। এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। পবিত্র কোরআনে এমন অনেক রহস্যের উল্লেখ আছে-- যেসব আমাদের মুগ্ধ করে।

এখানে আমরা পবিত্র কোরআনে উল্লিখিত ৩টি রহস্যের আলোচনা করছি:

যুল-কিফল

যুল-কিফল কোরআনে ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও কোরআনে তার পুরো জীবনী বর্ণনা করা হয়নি, তবে তার ধৈর্য এবং মহান আল্লাহর প্রতি আনুগত্যের কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন, ইসমাঈল, আল ইয়াসা'আ ও যুল-কিফলের কথা, আর এরা প্ৰত্যেকেই ছিলেন সজ্জনদের অন্তর্ভুক্ত। সুরা সদ: ৪৮

রহস্যের কারণ হলো:

যুল-কিফল একজন নবী ছিলেন কিনা নাকি কেবল একজন ন্যায়পরায়ণ ব্যক্তি? তা স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়নি। এ কারণেই তার পরিচয় ও ভূমিকা নিয়ে নানা জল্পনা রয়ে গেছে।
 
আদ জাতি

আদ জাতি ছিল এক শক্তিশালী সভ্যতা। যারা নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম -এর সতর্কবাণী প্রত্যাখ্যান করেছিল। তাদের পাপের কারণে একটি ভয়ংকর ঝড়ের মাধ্যমে ধ্বংস করা হয়।
 
মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন, আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যখন সে আহকাফে স্বীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল। যার আগে এবং পরেও সতর্ককারী এসেছিলেন (এ বলে) যে, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। সুরা আহকাফ: ২১-২২

রহস্যের কারণ হলো:

যদিও তাদের ধ্বংসের কথা উল্লেখ আছে- আদ জাতির সভ্যতার সঠিক অবস্থান ও তাদের ইতিহাস আজও অস্পষ্ট।
 
আসহাবে কাহাফ

আসহাবে কাহাফ এমন কিছু যুবক ছিলেন- যারা ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় কয়েক শতাব্দী ধরে ঘুমিয়ে ছিলেন।
 
মহান আল্লাহ বলেন, আপনি বলুন, তারা কত কাল অবস্থান করেছিল তা আল্লাহই ভাল জানেন, আসমান ও জমিনের অদৃশ্যের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্ৰোতা! তিনি ছাড়া তাদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেও নিজ কর্তৃত্বে শরিক করেন না। সুরা কাহাফ: ২৬

রহস্যের কারণ হলো:

যদিও গল্পটি বিখ্যাত, তাদের সঠিক পরিচয়, সময়কাল এবং অবস্থান নিয়ে অনেক প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?