রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

যেভাবে দোয়া করলে ইমান মজবুত হয়

নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১২:২৬ পি.এম

সংগৃহীত ছবি

একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম আল্লাহর অস্তিত্বের ওপর বিশ্বাস স্থাপন করা, তাকে একমাত্র ‍সৃষ্টিকর্তা, অধিপতি ও ইলাহ হিসেবে অন্তরে বিশ্বাস এবং মুখেও স্বীকার করার নামই হলো ইমান। ইমানের ৭০টিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি বা তাওহিদের ঘোষণা দেওয়া।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, যারা ইমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। সুরা মারিয়াম : ৯৬

আল্লাহ তায়ালা বলেন, যে সৎ কাজ করবে মুমিন হয়ে, তার অবিচার বা ক্ষতির কোনো আশঙ্কা নেই। সুরা ত্বহা : ১১২

পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। সুরা ত্বহা : ৭৫

উম্মে সালাম (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি অধিকাংশ সময় এই দোয়া কেন করেন? তিনি বললেন, এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লাহ তায়ালার অঙুলিগুলোর দুই আঙুলের মাঝে নেই। তিনি যাকে ইচ্ছা তাকে দ্বীনের ওপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন। সুনানে তিরমিজি : ৩৫২২

ইমান মজবুত করার দোয়া :

শাহর ইবন হাওশাব (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি উম্মে সালামাকে (রা.) বললাম, হে উম্মুল মুমিনীন! আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কী দোয়া করতেন? তিনি বললেন, তিনি বেশিরভাগ সময় দোয়া করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা’।

কোরআনে আল্লাহ তায়ালা ঈমান লাভ করার পর পথভ্রষ্টতা ও ভ্রান্তি থেকে বাঁচতে এভাবে দোয়া করতে শিখিয়েছেন,

উচ্চারণ : রাব্বানা লা তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিনলাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল-ওয়াহহাব।

অর্থ : হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। সুরা আলে ইমরান : ৮

উচ্চারণ : ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা।

অর্থ : হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনি আপনার দ্বীনে সুদৃঢ় রাখুন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?