নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:১৩ পি.এম
ছবি- সংগৃহীত।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।
রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ার বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকালে চট্টগ্রামে থেকে বি-বাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এ সময়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত ৮ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
নিহত ৩ জনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগর থানার হোসেনপুর গ্রামের মো. নসু (৪০) ছাড়া অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা