নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১১:২৬ এ.এম
ষোলো মাস পেরিয়ে গেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন থামার নাম নেই এখন পর্যন্ত। সবশেষ ২৪ ঘণ্টার আপডেট অনুযায়ী, আরও অর্ধশতাধিক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণ ঝরে গেছে ইসরায়েলি বাহিনীর হামলায়। ফলে ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাটিতে নিহতের সংখ্যা এখন ৪৫ হাজার ছুঁই ছুঁই।
শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এসব হামলায়। সঙ্গে আহত হয়েছেন অন্তত ১৭০ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এই ১৬ মাসে ইসরায়েলি হামলার শিকার হয়ে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৬ হাজার ৬২৪ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ১৬ মাসের আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা, যাদের বেশিরাভাগই নারী ও শিশু। শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের ক্ষুধা-তৃষ্ণাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের অবিরাম বিমান ও স্থল অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা, ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশেরও বেশি অবকাঠামো।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ