প্রতিবছরে একবার আসে সিয়াম সাধনার মাস। আজ মঙ্গলবার থেকে প্রথম রোজা পালন করছেন বাংলাদেশের মানুষ।
বরাবরের মতো রমজান মাসে দিনের বেলায় দোকান-রেস্তোরাঁগুলো বেশিরভাগই বন্ধ থাকে। এতে অন্যধর্মের অনুসারীরা সহ সাধারণ শিশু, বৃদ্ধ কিংবা কঠোর শ্রমজীবীরা কিছুটা বিপদে পড়েন।
তবে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে অবলা প্রাণী কুকুর। সারা দিন পথে পথে ঘুরে মানুষের দেওয়া খাবার খেয়েই বাঁচে কুকুরেরা। যেহেতু রমজানে মানুষ দিনের বেলা খাবার খায় না, ফলে কুকুরদেরও খাদ্য সংকট দেখা দেয়।
ঠিক এই বিষয়টি নিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাণী প্রেমী অভিনেত্রী জয়া আহসান।
তিনি একটি আর্জি জানিয়েছেন অনুসারীদের প্রতি। সেটা এরকম, ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’
অনেক দিন ধরেই প্রাণী সংরক্ষণে কাজ করছেন জয়া । নিজের বাসাতেও তিনি একাধিক পোষ্য পালন করেন। গেলো কোভিড মহামারির সময়ে তিনি নিজে রান্না করে ঢাকার রাস্তায় থাকা অসহায় কুকুরদের খাইয়েছেন।
কিছুদিন আগেই, হাতি দিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধনসহ বাণিজ্যিক ও বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধের জন্য হাইকোর্টে রিট করেছিলেন জয়া আহসান।
এ রিটে জয়ার সঙ্গে ছিল প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরপর সেটা আমলে নেন আদালত। এসব কাজে ব্যক্তিগত লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’