নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১০:৪৬ এ.এম
ছবি- সংগৃহীত।
দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি ট্যুরিস্ট ভিসার নতুন নিয়ম চালু করায় ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল হচ্ছে। মঙ্গলবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী—অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় ৯৯ শতাংশ মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবেন, তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে।
এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন, তাদের সেই বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে দিতে হবে। ভারতীয় ট্রাভেল এজেন্সি প্যাশিও ট্রাভেলসের ডিরেক্টর নিখিল কুমার বলেন, ‘‘বিমানের টিকিট ও হোটেলের বুকিং কনফার্ম থাকা সত্ত্বেও আমিরাতের ভিসার আবেদন বাতিল করা হচ্ছে।’’
তিনি বলেন, আবেদন বাতিল হওয়ায় হোটেল বুকিং, বিমানের টিকিট বুকিং, ভিসা ফির জন্য অনেক অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আবেদনকারীদের। এক্ষেত্রে ভিসা না পেলেও কারও কারও ক্ষেত্রে ভিসা ফির ১৪ হাজার রুপি ও বিমানের টিকিট বাতিলে আরও প্রায় ২০ হাজার রুপি ব্যয় হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কি না, তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ ৩ মাসের বেতনও দেখাতে হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ