নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৪:১৭ পি.এম
ছবি- সংগৃহীত।
আবু মোহাম্মদ আল-জুলানি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের প্রধান কমান্ডার। ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে জুলানি আল-কায়েদার সাবেক সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্টের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে শক্তিশালী দল আবু মোহাম্মদের গোষ্ঠী তাহরির আল-শাম। বর্তমানে সিরিয়ার সবচেয়ে স্বীকৃত বিদ্রোহী নেতা তিনি।
আল-কায়েদা থেকে বিছিন্ন হওয়ার পর ধীরে ধীরে নিজের স্বতন্ত্র গোষ্ঠী তৈরি করে নতুন নামকরণ করেন তিনি। হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ২০১৭ সালে আল-নুসরা ফ্রন্ট (এএনএফ) এবং অন্যান্য কয়েকটি গোষ্ঠীর মধ্যে একীভূতকরণ থেকে গঠিত হয়েছিল।
এইচটিএস উত্তর-পশ্চিম সিরিয়ার একটি অংশ নিয়ন্ত্রণ করে যাদের প্রধান লক্ষ্য সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করা। সিরিয়ায় আল-কায়েদার সহযোগী হিসেবে একটি সুন্নি ইসলামিক রাষ্ট্রের সঙ্গে এইচটিএসের নিজস্ব লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া।
আবু মোহাম্মদ আল-জুলানি ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। সেখানে তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। পরে ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ার দামেস্কে ফিরে সেখানে বসতি স্থাপন করে। দামেস্কে তার কার্যক্রম সম্পর্কে খুবই কম জানা যায়।
পরে ২০০৩ সালে তিনি ইরাকে চলে যান। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে আল-কায়েদায় যোগ দেন। ২০০৬ সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে পাঁচ বছর বন্দি ছিলেন তিনি। পরবর্তী সময়ে আল-জুলানিকে পরে সিরিয়ায় আল-কায়েদার শাখা আল-নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন তিনি ‘ইসলামিক স্টেট ইন ইরাকের’ প্রধান আবু বকর আল-বাগদাদির সঙ্গে সমন্বয় করেছিলেন।
পরবর্তী সময়ে দলটি আইএসআইএল (আইএসআইএস) হয়ে ওঠে।
২০১৩ সালে আল-বাগদাদি হঠাৎ আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে সিরিয়ায় বিস্তৃতভাবে কাজ করার কথা জানান। মূলত সেখানকার আল-নুসরা ফ্রন্টকে আইএসআইএল নামে নতুন গোষ্ঠী গঠনের কথা বলা হয়। তখন আল-জুলানি আল-কায়েদার প্রতি আনুগত্য বজায় রেখে এই পরিবর্তন প্রত্যাখ্যান করেছিলেন।
২০১৩ সালে বেসামরিক লোকদের ওপর হামলা এবং একটি সহিংস সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আবু মোহাম্মদকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করে। এর প্রায় আট বছর পর ইউএস পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের ফ্রন্টলাইনের একটি প্রোগ্রামে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে তিনি দাবি করেন, তাকে সন্ত্রাসী উপাধিটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং তিনি নিরীহ মানুষ হত্যার বিরোধিতাও করেন। কিভাবে নুসরা ফ্রন্ট এক বছরের মধ্যে ইরাক থেকে তার সঙ্গে আসা ছয়জন থেকে পাঁচ হাজারজনে পরিণত হয়েছে, সেই সম্পর্কেও বিস্তারিত বলেন তিনি।
জুলানির দাবি, তার দল কখনোই পশ্চিমাদের হুমকি দেয়নি। তিনি সেখানে বলেন, ‘আমি আবারও বলছি – আল-কায়েদার সঙ্গে আমাদের সম্পৃক্ততা শেষ হয়ে গেছে এবং আমরা যখন আল-কায়েদার সঙ্গে ছিলাম, তখনো আমরা সিরিয়ার বাইরে অভিযান চালানোর বিপক্ষে ছিলাম। এটি সম্পূর্ণভাবে আমাদের নীতির বিরুদ্ধে।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ