নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ১২:৩৭ পি.এম
ছবি- সংগৃহীত।
গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় দুজনের পরিচয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরবর্তীতে দুজন স্বপ্ন দেখেন একসঙ্গে ঘর বাঁধার। তবে বাধা ছিল দুই দেশের দূরত্ব, ভিন্ন ভাষা ও সংস্কৃতি। এসব বাধা অতিক্রম করে বিয়ে করেছেন সিরাজগঞ্জের মেয়ে অন্তরা খাতুন ও চীনা নাগরিক চেংনাং।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিয়ারা গ্রামের আব্দুর রশিদের মেয়ে অন্তরা। তার ৯ বছর বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে। আগের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ৫ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এসব জেনেই তাকে বিয়ে করেন চেংনাং।
বর্তমানে তিনি স্ত্রীর সঙ্গে বিয়ারা গ্রামে সময় কাটাচ্ছেন। এরআগে শনিবার (৩০ নভেম্বর) গাজীপুর থেকে অন্তরা তার স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন।
অন্তরা খাতুন বলেন, গাজীপুরের পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চায়না থেকে কিছু বিদেশি ক্রেতার সঙ্গে চেংনাং তাদের কারখানায় আসেন। তখন তাকে দেখে চেংনাংয়ের ভালো লেগে যায়। এরপর গুগল ট্রান্সলেটের মাধ্যমে ফেসবুকে তাদের কথাবার্তা ও মন দেওয়া-নেওয়া হয়। এভাবে প্রায় তিন মাস প্রেমের সম্পর্ক চলার পর চেংনাং ইসলাম ধর্ম করেন। পরবর্তী ২২ সেপ্টেম্বর পরিবারের সম্মতিতে তারা গাজীপুরের একটি আদালতে গিয়ে বিয়ে করেন।
অন্তরা আরও বলেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এর আগেও আমার বিয়ে হয়েছিল। কিন্তু সেটি বনিবনা না হওয়ায় পাঁচ মাস আগে ডিভোর্স হয়েছে। তবে ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে আমার। এসব মেনে নিয়েই চেংনাং তাকে বিয়ে করেছেন বলে তিনি জানান।
অন্তরার মা রাহেলা খাতুন বলেনমা হিসেবে চিংনাংকে আমি জামাতা হিসেবে মেনে নিয়েছি। এখন ওদের সুখের সংসার হবে, এটাই সবার প্রত্যাশা।
স্থানীয় আবু তাহের বলেন, দুজনের সম্পর্ক হয়েছিল। সেই টানেই তারা বিয়ে করেছে। তবে বিদেশি বর দেখতে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করছেন বলে তিনি জানান।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা