রাজধানী থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত আরও তিন জোড়া আন্তনগর ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো চালুর তারিখ ঠিক করা না হলেও আগামী জুনের মধ্যেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক জোড়া কমিউটার ট্রেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার পথে দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। তবে এসব ট্রেনের টিকিট পাওয়া নিয়ে হাহাকার হচ্ছে। আগামী জুনের মধ্যে বেশ কিছু নতুন ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীর পথে নতুন আন্তনগর ট্রেন চালু হবে ১২ মার্চ।
এ ছাড়া শিগগিরই নরসিংদী বা টঙ্গী থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙার মধ্যে একটি কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও আছে রেলের। তবে এই ট্রেনগুলোর কোনটি কবে চালু হবে, সেই তারিখ এখনো ঠিক হয়নি।
শনিবার রেল ভবনে ‘বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড ।
কর্মশালায় প্রধান অতিথি রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘আমরা রেলে যাত্রীসেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদযাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার, আমরা করছি।’
বিশেষ অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটা বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তারা বসে নেই।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী, অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জালাল উদ্দিন আহম্মেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা এসএম সলিমুল্লাহ বাহারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা