শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

একদিনে ২০০ রকেট ছুড়ল হিজবুল্লাহ, কাঁপল ইসরাইল

নবীন নিউজ, ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ১১:১৭ এ.এম

সংগৃহীত ছবি

ইসরাইলজুড়ে একদিনে দুইশ’র বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এতে উত্তরাঞ্চলের হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের পাল্টা হামলায় লেবাননের উত্তরাঞ্চলে হতাহত হয়েছেন অন্তত ২৪ জন।

একের পর এক রকেট হামলায় কেঁপে উঠল ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা শহর। শক্তিশালী রকেট হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় আশপাশের গাড়িতে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। 

 সোমবার হাইফা শহরে ৮০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এদিন, ইসরাইলের বিভিন্ন জায়গায় দুইশ’র বেশি রকেট নিক্ষেপ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে, লেবাননে অব্যাহত আছে ইসরাইলের স্থল অভিযান। 
 
দেশটির উত্তরাঞ্চলের আইন ইয়াকুব গ্রামে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে অনেকে হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন।

এরমধ্যেই পাওয়া গেছে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের একেক মন্ত্রীর একেক বক্তব্য। সোমবার দেশটির নতুন নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী কাৎজ যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন।

তিনি বলেন,  আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি এবং নাসরাল্লাহকে নির্মূল করা ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন। এখন আমাদের কাজ তাদের ওপর চাপ বজায় রাখা। লেবাননের নিরাপত্তা পুরোপুরি ধ্বংস করেই আমরা একসঙ্গে এ জয় উদযাপন করব।

যদিও একইদিন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন জানান, যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। বলেন, ‘আমার মনে হয় কিছু অগ্রগতি হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছি।’

দুই মন্ত্রীর দুই ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর মধ্যে অবসরপ্রাপ্ত এক ইসরাইলি সেনা দাবি করেন, বিনইয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে গাজা-লেবাননে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। 

ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে এ অভিযোগ আনার পরেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ইসরাইলের এক গণমাধ্যমে এ তথ্য উঠে আসে। তিনি জানান, শুরুতে ইসরাইলি সেনাদের শুধু হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধার করার কথা বলা হলেও ধীরে ধীরে যুদ্ধের আসল কারণ প্রকাশ হতে থাকে। তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিয়ে থাকেন। 

এদিকে সোমবার এক বিবৃতিতে, মুসলিম ও আরব বিশ্বের নেতাদের শুধু কথায় নয় বরং কাজে ইসরাইলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে হামাস।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ