নবীন নিউজ, ডেস্ক ১২ নভেম্বার ২০২৪ ১১:১৫ এ.এম
আগামী বছরের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়রন করতে চায় ইসরাইল। এ সংক্রান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে বেজালেল জানান, তার আশা প্রকাশ করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ‘সার্বভৌমত্বের’ স্বীকৃতি দেবে।
অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়াও বেজালেল স্মোট্রিচ ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন। এছাড়া তিনি অধিকৃত পশ্চিম তীর এবং এর বসতিগুলোর প্রশাসনের তত্ত্বাবধানের দায়িত্বে আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বেজালেল বলেন, ‘২০২৫ সাল হবে জুডিয়া এবং সামরিয়ায় (জুডিয়া এবং সামরিয়া বলতে ইসরাইল সমগ্র পশ্চিম তীরকে বোঝায়) সার্বভৌমত্বের বছর।’
এদিকে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন উগ্রপন্থি ইহুদি নেতা বেজালেল স্মোট্রিচ। সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেটেলমেন্ট ডিরেক্টরেট এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্তির ভিত্তি স্থাপনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি জুডিয়া এবং সামারিয়ায় ইসরাইলি সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করার নির্দেশ দিয়েছি।
ইসরাইলের এই পদক্ষেপে ট্রাম্পের সমর্থনের আশা করে উগ্রপন্থি এ নেতা বলেন, ‘কোন সন্দেহ নেই যে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি তার প্রথম মেয়াদে তার সিদ্ধান্তে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তিনি এই পদক্ষেপে ইসরাইলি রাষ্ট্রকে সমর্থন করবেন।’
ইসরাইলের ক্ষমতাসীন জোটের মধ্যে পশ্চিম তীরকে সংযক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতার বিষয়ে চুক্তি রয়েছে বলে স্মরণ করিয়ে দেন বেজালেল।
তিনি বলেন, ‘বিপদ দূর করার একমাত্র উপায় হলো জুডিয়া এবং সামারিয়ার বসতিগুলোর ওপর ইসরাইলি সার্বভৌমত্ব প্রয়োগ করা।’
ইসরাইলের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, স্মোট্রিচের বক্তব্য আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে গড়ে ওঠে ইসরাইল রাষ্ট্র। এরপর গত সাত দশকে ফিলিস্তিনের ৯৫ শতাংশ এলাকা দখল করেছে জায়নবাদী রাষ্ট্রটি। বর্তমানে ফিলিস্তিন বলতে এক চিলতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে বুঝায়। গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত সেপ্টেম্বরে লেবাননে শুরু করেছে সামরিক আগ্রাসন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ