শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞায় আয়ারল্যান্ডের পার্লামেন্টে প্রস্তাব পাস

নবীন নিউজ, ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ১১:২৯ এ.এম

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের পার্লামেন্টে গাজায় গণহত্যায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস করেছে, যা দেশটির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি থেকে একধাপ এগিয়ে গিয়ে স্বাধীনভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাস হওয়া এ প্রস্তাবের মাধ্যমে আইরিশ আইনপ্রণেতারা ইসরায়েলকে ‘অপরাধমূলক শাসনব্যবস্থা’ হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। খবর পার্সটুডে।

নিষেধাজ্ঞার আরোপের প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম ও অস্ত্র লেনদেন স্থগিত করার পাশাপাশি, তেল আবিবে অস্ত্রবাহী বিমানের চলাচল বন্ধ করার এবং আয়ারল্যান্ডের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া গাজায় ইসরায়েলের হামলার পর একদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। অন্যদিকে গণহত্যারও অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ পদক্ষেপটি নেওয়া হয়েছে যখন গাজায় ইসরায়েলের আক্রমণের পর বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং বিভিন্ন দেশের সরকারের কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলছে।

এদিকে আয়ারল্যান্ডের এ পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নের নীতির বিপরীতে হওয়ায় এর গুরুত্ব আরও বেড়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে তার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে ধরে রেখেছে। যার বাণিজ্যের পরিমাণ গত বছর প্রায় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

যদিও ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশই ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়নি। এ প্রেক্ষিতে, আয়ারল্যান্ড একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একটি স্বাধীন অবস্থান নিয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সাড়া ফেলতে পারে।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন সম্প্রতি ঘোষণা করেছেন, যে তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার অভিযোগের মামলায় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, আমরা একটি ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

আয়ারল্যান্ডের এ পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের সাধারণ নীতির বিপরীতে সংঘটিত হয়েছে, কারণ ইইউ ইসরায়েলকে তার প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে ধরে রেখেছে। তবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়েছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন এবং ইউরোপীয় দেশগুলোর সহায়তা প্রত্যাশা করছেন।

বিশেষজ্ঞদের মতে, আয়ারল্যান্ড পশ্চিমতীরে ইহুদিবাদী বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যার বাজারমূল্য প্রায় এক মিলিয়ন ইউরো প্রতি বছর।

আয়ারল্যান্ডের এই পদক্ষেপ ইসরায়েলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিচ্ছিন্ন করতে সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে ইউরোপে ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপের পথ খুলে দিতে পারে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ