মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভালোবেসে বিয়ে, ২ মাসের মাথায় ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, জানালায় স্ত্রীর

নবীন নিউজ ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ০৯:৪১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর রামপুরায় চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসা থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস আগে ভালোবেসে তারা দুজন বিয়ে করেছিলেন বলে জানা গেছে। 

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে বিকালের দিকে রামপুরার চৌধুরীপাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো এবং স্ত্রী মনিসা আক্তার জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিত্সক জানান, তারা দুজন মারা গেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এসআই আরো বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, মাত্র দুই মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকতেন। আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমরা তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’ 

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, শনিবার ভোরবেলা জুবায়ের তার এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে একটি বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দেখে, জুবায়েরের মরদেহ ঝুলে ছিল ফ্যানের সঙ্গে, আর মনিসার মরদেহ জানালা গ্রিলের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা