নবীন নিউজ, ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১২:৪৪ পি.এম
পটুয়াখালীর মির্জাগঞ্জে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির এক নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে স্থানীয় সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় উপজেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীর (৪৮) নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে। তাকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিএনপি নেতা আটকের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ফরাজির বাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের পরে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযানে নেমেছে তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, আটক হওয়া জাহাঙ্গীর ফরাজীর বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা