নবীন নিউজ, ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১০:১৯ এ.এম
সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। গত তিন মাসে সাতক্ষীরা, কয়রা, দাকোপ, মোংলা এলাকায় জেলে অপহরণ, মাছ ছিনতাই, চাঁদা আদায়সহ বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে। এমন ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বন বিভাগের সক্ষমতা বাড়ানো ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা যায়, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে এক সময়ে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলো জলদস্যুরা। অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য ছিলো এই ম্যানগ্রোভ। জেলে, বাওয়ালি থেকে শুরু করে পর্যটকরাও সব সময় থাকতেন ভয়ে। তবে বনদস্যুদের আত্মসমর্পণের মধ্যদিয়ে ২০১৮ সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়।
তবে চার বছর পর আবারও সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে বনদুস্যরা। সবশেষ গত ৩ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি এলাকা থেকে অপহৃত ১০ জেলেকে উদ্ধার করে বন বিভাগ। এসব জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় লাখ টাকার চাঁদা।
নতুন করে সুন্দরবনের আতঙ্ক হিসেবে বেশ কয়েকটি নব্য সৃষ্ট বনদস্যু বাহিনীর নাম উঠে এসেছে। এর মধ্যে সাতক্ষীরা এলাকায় মঞ্জু বাহিনী, মোংলা এলাকায় শরিফ বাহিনীর তৎপরতা রয়েছে। ২০১৮ সালে আত্মসমর্পণ করা দস্যুদেরও কেউ কেউ পুনরায় এমন অপরাধে জড়িয়ে পড়ছেন।
অভিযোগ রয়েছে, বনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে আসায় বাড়ছে এ ধরনের অপরাধ।
গত তিন মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকা, বাগেরহাটের শরণখোলা, ঢাংমারি, রামপাল এলাকা, খুলনার দাকোপ ও কয়রা এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনার অভিযোগ এসেছে জেলে পরিবার থেকে।
জেলেরা বলেন, সাতক্ষীরা এলাকায় মঞ্জু বাহিনী আমার কাছে ৪৫ হাজার টাকা দাবি করেছে। এখন সবসময় আতঙ্কে থাকি। সুন্দরবনের ডাকাত বাহিনী যাকেই ধরছেন ২০, ৩০, ৪০ হাজার নিচ্ছেন। টাকা দিতে না পারলে তারা আমাদের আটকে রাখেন। এখন বনে যাওয়া খুবই ঝুঁকির ব্যাপার। সরকারের কাছে এ সমস্যা সমাধানের দাবি জানান তারা।
সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আগেই সব আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক নাজমুস সাদাত।
তিনি জানান, যৌথ বাহিনী এবং বন বিভাগের সমন্বয়ে সুন্দরবনে একটি চিরনি অভিযান চালানো সময় হয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ডকেও সক্রিয় হতে হবে।
সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘দস্যুতার খবর পেয়ে সেখানে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ প্রতিরোধে কাজ করছে।’
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন বলেন, ‘নৌপথ ও সুন্দরবনের দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য আমাদের প্রয়োজন। গোয়েন্দা নজরদারি আরেকটু বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা নির্দেশনা পেয়েছি, এ ব্যাপারে আমরা কাজও করে যাচ্ছি।’
২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সুন্দরবনের ৩২টি বাহিনীর প্রধানসহ ৩২৪ জন দস্যু আত্মসমর্পণ করে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা