পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সৌদি আরবের মক্কা নগরীর ১২ হাজার ১০৪টি মসজিদ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে শহরের কেন্দ্রস্থলে রয়েছে ৪৬০টি মসজিদ। শনিবার (৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র নগরী মক্কায় রমজানের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মক্কার প্রাণকেন্দ্রে রয়েছে ৪৬০টি মসজিদ।
প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং সুগন্ধি ছড়ানো হয়েছে। এ ছাড়াও মসজিদগুলোতে নারী-পুরুষের আলাদাভাবে নামাজের জায়গাও প্রস্তুত করা হয়েছে।
সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবারে এ বছরের রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরবে শাবান মাসের ২৯ দিন শেষ হচ্ছে আগামীকাল রোববার। সে অনুযায়ী এদিন সন্ধ্যার আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?